Support the Fulbarianews Informative Portal of Bangladesh

সেপ্টেম্বরের পর অক্টোবরেও চমক থাকবে অ্যাপলের ইভেন্টে!

Avatar

Published on:

সেপ্টেম্বরের পর অক্টোবরেও চমক থাকবে অ্যাপলের ইভেন্টে!

অ্যাপল প্রেমীদের জন্য প্রতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাস ভীষণ অপেক্ষার। এর কারণ হলো সেপ্টেম্বর মাসে নতুন আইফোন ও অক্টোবর মাসে ম্যাক কম্পিউটারসহ ম্যাকবুক ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। গত সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজের ৪টি মডেলের আইফোনসহ অ্যাপল ওয়াচ ১০ সিরিজের স্মার্টঘড়ি ও নতুন এয়ারপডস আনার ঘোষণা হয়েছে। তবে ‘অক্টোবর ইভেন্ট’ নামে পরিচিত অনুষ্ঠানটি কবে হবে তা নিয়ে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে গুঞ্জন উঠেছে, অক্টোবর ইভেন্টে এম-৪ চিপযুক্ত নতুন মডেলের ম্যাকবুক ল্যাপটপসহ ম্যাক মিনি কম্পিউটার আনার ঘোষণা দেওয়া হতে পারে।

প্রযুক্তিবিশ্বের বাজার বিশ্লেষকদের ধারণা, অক্টোবরের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে অক্টোবর ইভেন্ট অনুষ্ঠান আয়োজন করতে পারে অ্যাপল। ম্যাকবুক প্রো’র লাইনআপে কনফিগারেশন পরিবর্তন আনার পাশাপাশি ম্যাক মিনি কম্পিউটারে নকশায়ও পরিবর্তন আনতে পারে প্রতিষ্ঠানটি। শুধু তা-ই নয়, দীর্ঘদিন পর আইপ্যাড মিনির হালনাগাদ সংস্করণ আনার ঘোষণাও আসতে পারে।

নতুন আইম্যাক থেকে শুরু করে ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো, ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো ও ম্যাক মিনি- সব যন্ত্রেই যুক্ত থাকবে এম-৪ চিপ। ম্যাকবুকে অ্যাপল ইন্টেলিজেন্সসহ মডেলভেদে সর্বোচ্চ ৩২ গিগাবাইট র্যা ম থাকায় বর্তমানের তুলনায় দ্রুত কাজ করা যাবে বলে  প্রযুক্তিসাইট ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে।

Clap Button
0%
Smile Button
0%
Sad Button
0%
সঙ্গে থাকুন ➥