Support the Fulbarianews Informative Portal of Bangladesh

খালেদা জিয়া: গণঅভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র চলছে

Avatar

Published on:

খালেদা জিয়া: গণঅভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র চলছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, গণঅভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট ও তাদের দোসররা। তিনি ইস্পাত কঠিন ঐক্যে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, দেশ এখন সংকটকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার শেষ করে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত। তিনি আরও বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও তিনি সব সময় জনগণের পাশে আছেন।

ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া বলেন, "যারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে শহিদ হয়েছেন এবং সম্প্রতি গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন, তাদের প্রতি জানাচ্ছি সমবেদনা। আমি বর্তমানে চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সব সময় আপনাদের পাশে আছি।"

তিনি ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে সবাইকে কাজ করার আহ্বান জানান। প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান সাবেক এই প্রধানমন্ত্রী।

বর্ধিত সভায় সভাপতির বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন।

Clap Button
0%
Smile Button
0%
Sad Button
0%
সঙ্গে থাকুন ➥