Support the Fulbarianews Informative Portal of Bangladesh

ময়মনসিংহে জজের বাসায় চুরি: গয়না-টাকা উদ্ধার ও চোর গ্রেপ্তার

Avatar

Published on:

ময়মনসিংহে জজের বাসায় চুরি: গয়না-টাকা উদ্ধার ও চোর গ্রেপ্তার
ময়মনসিংহ জজের বাসায় চুরি হওয়া গয়না উদ্ধার

ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের বাসায় ঘটেছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। তবে পুলিশের দ্রুত তৎপরতায় চুরির ১৬ ঘণ্টার মধ্যেই চোরকে গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ম তলায় অবস্থিত জজ ফারহানা ফেরদৌসের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। চোর দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে নিয়ে যায় নগদ ২ লাখ টাকা , ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫টি শাড়ি

বুধবার (২৩ এপ্রিল) ভোর ৪টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মো. জুয়েল মিয়া (৪৫) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ময়মনসিংহ নগরীর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট এলাকার মৃত বাবুল মিয়া ও ফিরোজা বেগম দম্পত্তির ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ১২টি চুরির মামলা রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক।

চুরির ঘটনার পর ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম, কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক এবং গোয়েন্দা পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করেন। ফলে চুরির ১৬ ঘণ্টার মধ্যেই চোরসহ মালামাল উদ্ধার করা সম্ভব হয়।

চুরির ঘটনার বিরুদ্ধে আসামি জুয়েল মিয়াকে আদালতে পাঠানোর কাজ বর্তমানে প্রক্রিয়াধীন। এ বিষয়ে ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক জানিয়েছেন, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Clap Button
0%
Smile Button
0%
Sad Button
0%
সঙ্গে থাকুন ➥