সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: বুধবার, জুলাই ১৫, ২০২৬

সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ করেছেন। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গাছের চারা রোপণ কর্মসূচিরও উদ্বোধন করেছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দুটি কর্মসূচির উদ্বোধন ও পদক বিতরণ করেন।

অনুষ্ঠানের শুরুতে 'সবুজ বিদ্যালয়' কর্মসূচির আওতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ তুলে দেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।