Support the Fulbarianews Informative Portal of Bangladesh

দীপিকা নয়, রোম্যান্সের জন্য ক্যাটকেই পছন্দ সালমানের!

Avatar

Published on:

দীপিকা নয়, রোম্যান্সের জন্য ক্যাটকেই পছন্দ সালমানের!

ক্যাটরিনা কইফের সঙ্গে কি সালমান খান প্রেম করছেন? এ হেন গসিপ সিনে পাড়ায় নতুন নয়। এই জুটির প্রেম নিয়ে বহু জল্পনা রয়েছে। অনস্ক্রিনেও হিট এই জুটি। সঞ্জয় লীলা ভান্সালীর নতুন একটি ছবির কথা চলছে। সেখানে সালমান আর দীপিকা পাড়ুকোনকে কাস্ট করতে চান পরিচালক। সে ক্ষেত্রে নতুন এক জুটিকেও দেখবে ইন্ডাস্ট্রি। কিন্তু সূত্রের খবর, অনস্ক্রিন রোম্যান্সের জন্য দীপিকা নয়, বরং ক্যাটরিনাকেই বেশি পছন্দ সাল্লু মিঞার। এমনকি ক্যাটরিনাকে তার ছবিতে নেওয়ার জন্য নাকি সঞ্জয়কে চাপও দিয়েছেন সালমান!
১৯৯৯-এ মুক্তি পেয়েছিল সঞ্জয়ের ‘হম দিল দে চুকে সনম’। সে ছবিতে শেষবার সালমানের সঙ্গে কাজ করেছিলেন তিনি। ২০ বছর পর ফের ভাইজানের সঙ্গে কাজের পরিকল্পনা করেছেন সঞ্জয়। কিন্তু সেখানেও ক্যাটরিনাকে কাস্ট করার জন্য নাকি চাপ দিচ্ছেন অভিনেতা! এ দিকে সঞ্জয় নায়িকার চরিত্রে দীপিকাকে ভেবেছেন।
আপাতত নিজস্ব প্রোডাকশনের ‘দাবাং থ্রি’র শুটিং নিয়ে ব্যস্ত সালমান । তার পর নাকি সঞ্জয়ের ছবির কাজ শুরু করবেন তিনি। কিন্তু সে ছবিতে ক্যাটরিনা নাকি দীপিকা, কে সুযোগ পাবেন, সেটাই এখন দেখার।
সূত্রঃ জিএন
Clap Button
0%
Smile Button
0%
Sad Button
0%
সঙ্গে থাকুন ➥