Support the Fulbarianews Informative Portal of Bangladesh

শেরপুরে করোনাভাইরাসে ১০ বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন

Avatar

Published on:

শেরপুরে করোনাভাইরাসে ১০ বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন

শেরপুরের শ্রীবরদীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। এছাড়া ওই ব্যক্তির আশপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পরীক্ষার জন্য ৫টি নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তারমধ্যে একজনের নমুনায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের করোনাভাইরাস বিষয়ক মুখপাত্র ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ায় শ্রীবরদীর ওই ব্যক্তিকে জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে আনা হচ্ছে। ওই এলাকার আশপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
Clap Button
0%
Smile Button
0%
Sad Button
0%
সঙ্গে থাকুন ➥