Support the Fulbarianews Informative Portal of Bangladesh

অনাগত সন্তানের জন্য ঘর সাজাচ্ছেন পিয়া

Avatar

Published on:

অনাগত সন্তানের জন্য ঘর সাজাচ্ছেন পিয়া

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশি মডেল পিয়া জান্নাতুল সন্তান সম্ভবা। প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন তিনি। আগামী ফেব্রুয়ারির দিকে নতুন সদস্য আসার কথা তার ঘরে। গত অক্টোবরে ‘বেবি বাম্পের’ ছবি স্যোশাল মিডিয়ায় প্রকাশ করে ভক্ত ও শুভাকাক্ষীদের এই সুখবর জানান পিয়া। এরপর তিনি বিভিন্ন সময়ে ফেসবুকে তার সর্বশেষ খবর জানান দিয়েছেন। প্রকাশ করেছেন স্থিরচিত্র।

বিজ্ঞাপন

নতুন বছরের প্রথম মাসেই পিয়ার সন্তান পৃথিবীর মুখ দেখবে। এর আগেই তিনি সন্তানের জন্য ঘর সাজাচ্ছেন। তাই পুরো ঘর নতুন করে রঙ করাচ্ছেন। তবে বেবি রুমের রঙ কী হবে সেজন্য পরামর্শ চেয়েছেন অনুরাগীদের। আজ রোববার (২৭ ডিসেম্বর) পিয়া ফেসবুক লাইভে এসে বলেন, আজকে পুরো ঘরটি রঙ করাচ্ছি। চিন্তা করছি বেবি রুমে কী রঙ দেওয়া যায়। আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। কেউ যদি সুন্দর করে বলতে পারেন, তাহলে আমি সেই রঙটিই বেবি রুমে করবো। আগত সন্তানের নাম জানিয়েছেন পিয়া। তিনি বলেন, আপনারা হতো আগেই জেনেছেন আমি আমার সন্তানের নাম ঠিক করে ফেলেছি। আমার পুত্র সন্তানের নাম রেখেছি অ্যারেস হাসান।

বিজ্ঞাপন


এদিকে, গত শুক্রবার (২৫ ডিসেম্বর) পিয়া বেশ ঘটা করে আয়োজন করে ছেলের আগমনী উৎসব করেছেন। ফেসবুক ওয়ালে ঘরোয়া আয়োজনে উৎসবের কিছু ছবিও শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায় পিয়ার স্বামী ফারুক হাসান, মা-বাবা, অভিনেত্রী নাবিল, ভাবনাসহ কাছের কয়েকজনকে নিয়ে উৎসবে মেতেছেন। সবাই পিয়াকে মিষ্টিমুখ করিয়েছেন

এর আগে ফেসবুকে পিয়া লিখেছেন, ‘আমি অনেক ফটোশুট করেছি আমার ক্যারিয়ায়ে। এই শুটটা স্পেশাল কারণ, আমি চেষ্টা করেছি একটা মেয়ে যে প্রেগন্যান্ট অবস্থায়ও তার মতো সুন্দর, সে যে কি সুন্দর অনুভূতির মধ্যে দিয়ে যায় সেটার কিছুটা হলেও প্রতিফলন ঘটাতে। কিন্তু সাথে ভয়, শারীরিক প্রতিবন্ধকতা থাকে অস্বীকার করার উপায় নাই। সেটাও জয় করা সম্ভব, সঠিক খাবার, এক্সারসাইজ, জ্ঞান এর মাধ্যমে।’ তিনি বলেন, ‘প্রেগনেন্সি কোনো অসুস্থতা নয়, বরং একজন মেয়ে কতখানি পাওয়ারফুল তার প্রমাণ। তাই এই অবস্থায় সমাজ থেকে নিজেকে দূরে না থেকে, কে কি বলবে না ভেবে, আরো সামনে সামনে এগিয়ে আসা উচিত নিজের শক্তি নিয়ে। আমার কাছে প্রেগনেন্সি মানে গর্ব, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি।’

Clap Button
0%
Smile Button
0%
Sad Button
0%
সঙ্গে থাকুন ➥