Support the Fulbarianews Informative Portal of Bangladesh

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

Avatar

Published on:

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যার পরে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (০২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা কমিটির সদস্যদের নিয়ে গঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭, ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

Clap Button
0%
Smile Button
0%
Sad Button
0%
সঙ্গে থাকুন ➥