Support the Fulbarianews Informative Portal of Bangladesh

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা পিএসসি-র

Avatar

Published on:

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা পিএসসি-র
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা পিএসসি-র

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা চলতি বছরের মে মাসে আয়োজন করার পরিকল্পনা করেছে। যদিও পরীক্ষার সঠিক দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে নতুন সদস্যদের শপথ গ্রহণের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

পিএসসির একটি সূত্র জানিয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজনের জন্য প্রশ্নপত্র মডারেশন, কেন্দ্র নির্ধারণ, কক্ষ পরিদর্শক, ইনভিজিলেটরসহ সব বিষয় নিয়ে কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে সবকিছু ঠিক করে, কমিশনের সভায় পরবর্তীতে পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা বলেন, "আমাদের পরিকল্পনা হলো- মে মাসে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজন করা। আর জুনের মাঝামাঝি ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া। নতুন সদস্যদের শপথ গ্রহণ শেষে পূর্ণ কমিশনের সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।"

চলতি বছরের ৯ মে প্রথম দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। তবে পট পরিবর্তনের পর আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করা হয়। ফলে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৩৯৭ জনে। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৪ সালের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা হয়। গত ৯ মে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছিল।

গত ৫ অগাস্ট সরকার পতনের পর ৪৪, ৪৫ ও ৪৬তম পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছিল বিএনপি। গত অক্টোবরে পিএসসির নতুন চেয়ারম্যান ও চার সদস্য দায়িত্ব নেন। এরপর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৬তমের প্রিলির ফল নতুন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

Clap Button
0%
Smile Button
0%
Sad Button
0%
সঙ্গে থাকুন ➥