Support the Fulbarianews Informative Portal of Bangladesh

পলাতক আসামি আ. লীগ নেতা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি

Avatar

Published on:

পলাতক আসামি আ. লীগ নেতা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি

ফুলবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা চালানোর অভিযোগে একটি মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি ময়েজ উদ্দিন তরফদার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা–ঢাকা দেওয়া এই নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে আগামী ২৭ জানুয়ারি (সোমবার) উপজেলার শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তাঁকে বিশেষ অতিথি করা হয়েছে।

এই সিদ্ধান্ত নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, "পুলিশের তালিকায় পলাতক আসামি এবং উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি করে কাজটি ঠিক করেননি প্রধান শিক্ষক।"


বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন, "বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হিসেবে ময়েজ উদ্দিনকে আমি অতিথি করেছি।"

উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি মোহসিনা বেগমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "ময়েজ উদ্দিন তরফদারকে বিশেষ অতিথি করার বিষয়ে আমি কিছু জানি না।"

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, "ময়েজ উদ্দিন মামলার পলাতক আসামি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বিষয়টি জানার পর বলেন, "এ ব্যাপারে আমি খোঁজ নিচ্ছি।"

এই ঘটনায় স্থানীয় জনগণ এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, পলাতক আসামিকে স্কুলের অনুষ্ঠানে বিশেষ অতিথি করার সিদ্ধান্ত কতটা যৌক্তিক?

Clap Button
0%
Smile Button
0%
Sad Button
0%
সঙ্গে থাকুন ➥