Support the Fulbarianews Informative Portal of Bangladesh

ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি: ৩ এপ্রিলও ছুটি

Avatar

Published on:

ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি: ৩ এপ্রিলও ছুটি
ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি: ৩ এপ্রিলও ছুটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এবার টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হলেও বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিলও ছুটি যুক্ত করা হয়েছে। এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এবং একই দিন পবিত্র শবে কদরের ছুটিও থাকায় বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। পূর্ব ঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। কিন্তু এখন ৩ এপ্রিলও ছুটি যুক্ত হওয়ায় ছুটি শেষ হবে ৫ এপ্রিল শনিবার।

এই ছুটির আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি রয়েছে। পরদিন ২৭ মার্চ বৃহস্পতিবার এক দিন অফিস খোলা থাকবে। এরপরই শুরু হবে ঈদুল ফিতরের টানা নয় দিনের ছুটি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই দীর্ঘ ছুটি আনন্দের খবর বয়ে এনেছে। তবে ব্যাংক, জরুরি সেবা এবং অন্যান্য অত্যাবশ্যক প্রতিষ্ঠানগুলো নিজস্ব আইনকানুন অনুযায়ী ছুটি ঘোষণা করবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদ সামনে রেখে প্রতিবছর বিশেষ ব্যবস্থায় সরকারি-বেসরকারি ব্যাংকের কিছু শাখা খোলা রাখা হয়। তবে এবার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। তবে অর্জিত ছুটি বা ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

Clap Button
0%
Smile Button
0%
Sad Button
0%
সঙ্গে থাকুন ➥