Support the Fulbarianews Informative Portal of Bangladesh

এসআই নিয়োগ ২০২৫: চূড়ান্ত ফলাফল প্রকাশ, ৫৯৯ জন উত্তীর্ণ

Avatar

Published on:

এসআই নিয়োগ ২০২৫: চূড়ান্ত ফলাফল প্রকাশ, ৫৯৯ জন উত্তীর্ণ

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য ৫৯৯ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫-এর লক্ষ্যে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

এই বছর মোট ৫৯৯ জনকে সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে:

  • মেধাভিত্তিক : ৫৬৬ জন
  • মুক্তিযোদ্ধা কোটা : ৩০ জন
  • ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটা : ২ জন
  • শারীরিক প্রতিবন্ধী কোটা : ১ জন

উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজারবোগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd ) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অবগত করা হবে।



সুপারিশপ্রাপ্তদের নামের তালিকা এখানে দেখুন

Clap Button
0%
Smile Button
0%
Sad Button
0%
সঙ্গে থাকুন ➥