Support the Fulbarianews Informative Portal of Bangladesh

নবী মুহাম্মদ (সা.)-এর কটূক্তি: তিতুমীর কলেজ ছাত্র গ্রেপ্তার

Avatar

Published on:

নবী মুহাম্মদ (সা.)-এর কটূক্তি: তিতুমীর কলেজ ছাত্র গ্রেপ্তার
নবী মুহাম্মদ (সা.)-এর কটূক্তি: তিতুমীর কলেজ ছাত্র গ্রেপ্তার

সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে নবী মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কটূক্তি ও মুসলিম নারীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বুধবার (২৬ নভেম্বর) ক্যাম্পাস থেকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন সহপাঠীরা।

আটক শিক্ষার্থীর নাম বিশ্বজিৎ চন্দ্র বর্মন। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ সেশনের নিয়মিত ছাত্র।

জানা গেছে, ‘ফারিহা আক্তার’ নামে একটি ফেক ফেসবুক আইডি থেকে ‘শাহ মাহমুদ’ নামের একটি আইডির পোস্টের নিচে নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি ও মুসলিম নারীদের হিজাব-পর্দা নিয়ে অশালীন মন্তব্য করা হয়। ওই পোস্ট ও মন্তব্য ভাইরাল হলে তদন্তে প্রমাণিত হয় আইডিটি বিশ্বজিৎ চন্দ্র বর্মনই পরিচালনা করতেন।

মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার সকালে ক্যাম্পাসে তাকে শনাক্ত করে আটক করেন সহপাঠীরা। পরে কলেজ প্রশ antiretroviralনকে জানানো হলে তাকে অধ্যক্ষের কক্ষে নেওয়া হয়। সেখানে কলেজ প্রশাসনের সামনে বিশ্বজিৎ নিজের ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কলেজের একই সেশনের শিক্ষার্থী তাওহীদ আহমেদ রাজন বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং মুসলিম নারীদের পোশাক-আচরণ নিয়ে আপত্তিকর কথা কোনোভাবেই বরদাশত করা যায় না। এটা ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি নারী সম্প্রদায়ের মর্যাদাহানি করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। অনেক শিক্ষার্থী বিচারের দাবিতে সোচ্চার রয়েছেন।

Clap Button
0%
Smile Button
0%
Sad Button
0%
সঙ্গে থাকুন ➥