ফুকেটের সমুদ্রসৈকতে সাদিয়া আয়মান, লিখলেন—‘শুধু সমুদ্র আর আমি, এখানেই আমার থাকা উচিত’

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: বুধবার, জুলাই ১৫, ২০২৬

ফুকেটের সমুদ্রসৈকতে সাদিয়া আয়মান, লিখলেন—‘শুধু সমুদ্র আর আমি, এখানেই আমার থাকা উচিত’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘মায়া শালিক’, ‘ইন্টার্নশিপ’ কিংবা বড়পর্দার ‘কাজলরেখা’র মতো কাজ দিয়ে অল্প সময়েই কোটি কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। ব্যস্ত এই অভিনেত্রী কাজের ফাঁকে নিজেকে একটু বিশ্রাম আর মানসিক প্রশান্তি দিতে ছুটে গেছেন থাইল্যান্ডের নীল সমুদ্রসৈকত ফুকেট দ্বীপে।

ফুকেটের চোখজুড়ানো সৌন্দর্যের একগুচ্ছ ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সাদিয়া আয়মান, যা মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।

পোস্ট করা ছবির ক্যাপশনে নিজের ভালোলাগার অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘শুধু সমুদ্র আর আমি! ঠিক এখানেই আমার থাকা উচিত।’

সেই সঙ্গে ফুকেটের ফুরফুরে পরিবেশ ও সুস্বাদু খাবারের প্রশংসা করে সাদিয়া আয়মান আরও লেখেন, সমুদ্রের তীরে সোনালি বিকেল আর একটুখানি রোদে পোড়া তামাটে ত্বকেই যেন জীবনটা একদম নিখুঁত মনে হচ্ছে। সমুদ্রের গর্জন, লোনা হাওয়া আর নীরবতার মাঝে নিজের সত্যিকারের ঠিকানা খুঁজে পেয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।