ফুলবাড়ীয়ায় হিলফুল ফুজুল যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: শুক্রবার, আগস্ট ০৭, ২০২৬

ফুলবাড়ীয়ায় হিলফুল ফুজুল যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামরে হিলফুল ফুজুল যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ধামর দক্ষিণপাড়া পুকুরপাড়সংলগ্ন মসজিদ ও এর আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।

এ সময় সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম বকুল বলেন, হিলফুল ফুজুল যুব সংঘের মূল লক্ষ্য সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি জানান, প্রাথমিকভাবে সীমিত সংখ্যক ফলজ গাছের চারা রোপণ করা হলেও স্থানীয়দের সহযোগিতা ও অংশগ্রহণ অব্যাহত থাকলে ভবিষ্যতে এই কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আকরাম সরকার, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক লুৎফর রহমান লিখনসহ অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া করা হয়।