বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: বুধবার, জুলাই ১৫, ২০২৬

রাজধানীতে বসবাসকারীদের প্রতিদিনই নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট বা শপিংমলে যেতে হয়। কিন্তু কোথাও গিয়ে দেখলেন সব দোকানপাট বন্ধ — তখন কাজ তো হলোই না, বরং সময় নষ্ট হবে এবং মনও খারাপ হবে। অনাকাঙ্ক্ষিত এই বিড়ম্বনা এড়াতে দেখে নিন আজ বুধবার (১৫ জুলাই) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

আজ বন্ধ থাকবে যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও মাসকট প্লাজা।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার দোকানপাট আজ বন্ধ থাকবে।