Support the Fulbarianews Informative Portal of Bangladesh

নৌকাবিরোধী প্রচারণায় ত্রিশাল শ্রমিক লীগ সভাপতি-সম্পাদক বহিষ্কার

Avatar

Published on:

নৌকাবিরোধী প্রচারণায় ত্রিশাল শ্রমিক লীগ সভাপতি-সম্পাদক বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা শ্রমিক লীগের সভাপতি সুহেল মাহমুদ সুমন ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।


আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় অংশ নেয়ায় তাদেরকে বহিষ্কার করে কেন্দ্রীয় শ্রমিক লীগ।

রোববার (৩১ জানুয়ারি) রাতে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আযম খসরু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিশাল উপজেলা শ্রমিক লীগের সভাপতি সুহেল মাহমুদ সুমন ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিরুদ্ধে তথা নৌকার প্রতীকের বিপক্ষে প্রচারণায় অংশ নেয়ায় বারবার মৌখিকভাবে সতর্ক করা হয়। এরপরও তারা সংশোধন না হয়ে স্বতন্ত্র মেয়রপ্রার্থী এবিএম আনিছুজ্জামানের পক্ষে প্রচারণায় অংশ নেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে উপজেলা কমিটি থেকে সাময়িক বহিস্কার করা হলো।

Clap Button
0%
Smile Button
0%
Sad Button
0%
সঙ্গে থাকুন ➥