ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ, আবেদন করুন এখনই

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: বুধবার, জুলাই ১৫, ২০২৬

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগে "সিনিয়র অফিসার" পদে দক্ষ ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা গত ১৪ জুলাই থেকে অনলাইনে আবেদন করতে পারছেন।

নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ

  • প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
  • পদের নাম: সিনিয়র অফিসার
  • বিভাগ: ইন্টারনাল অডিট
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসে
  • কর্মস্থল: যেকোনো জায়গায়
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
  • বয়সসীমা: নির্দিষ্ট করে উল্লেখ নেই
  • বেতন: আলোচনা সাপেক্ষে

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসায় শিক্ষা অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

  • প্রার্থীর কমপক্ষে ১ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
  • এনজিও সংস্থায় কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিম্নলিখিত সুযোগ-সুবিধা পাবেন—

  • উৎসব বোনাস
  • স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা
  • প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে।